স্প্যানিশ স্বরবর্ণ ও উচ্চারণের নিয়ম
স্প্যানিশ স্বরবর্ণ (Vowels)
A = ‘আ’ (যেমন: Amigo / আমিগো = বন্ধু)
E = ‘এ’ (যেমন: Elefante / এলেফান্তে = হাতি)
I = ‘ই’ (যেমন: Isla / ইসলা = দ্বীপ)
O = ‘ও’ (যেমন: Hola / ওলা = হ্যালো)
U = ‘উ’ (যেমন: Uno / উনো = এক)
উচ্চারণের বিশেষ নিয়ম!
H = স্প্যানিশে ‘H’-এর কোনো উচ্চারণ হয় না, এটি সাইলেন্ট থাকে। (যেমন: Hospital = ওস্পিতাল)।
CH = এর উচ্চারণ সবসময় বাংলার ‘চ’-এর মতো হয়। (যেমন: Chile = চিলি)।
LL = দুটি L একসাথে থাকলে উচ্চারণ ‘ইয়’ বা ‘জ’-এর মতো হয়। (যেমন: Me llamo = মে ইয়ামো)।