Camarero: ¡Hola! Buenas tardes. ¿Qué desea tomar?
🗣️ ওলা! বুয়েনাস তারদেস। কে দেসেয়া তোমার?
📝 ওয়েটার: হ্যালো! শুভ দুপুর। আপনি কী খেতে বা পান করতে চান?
Cliente: Hola. Para mí, una paella y un agua, por favor.
🗣️ ওলা। পারা মি, উনা পাএইয়া ই উন আগুয়া, পর ফাবোর।
📝 কাস্টমার: হ্যালো। আমার জন্য একটি পাএইয়া (স্প্যানিশ খাবার) এবং জল দিন, দয়া করে।
Camarero: Muy bien. ¿Algo más?
🗣️ মুই বিয়েন। আলগো মাস?
📝 ওয়েটার: খুব ভালো। আর কিছু লাগবে?
Cliente: No, nada más. La cuenta, por favor.
🗣️ নো, নাদা মাস। লা কুয়েন্তা, পর ফাবোর।
📝 কাস্টমার: না, আর কিছু না। বিলটা দিন, দয়া করে।
Jefe: ¡Hola! Bienvenido a la oficina. ¿Cómo te llamas?
🗣️ ওলা! বিয়েনবেনিদো আ লা ওফিসিনা। কোমো তে ইয়ামাস?
📝 বস/ম্যানেজার: হ্যালো! অফিসে তোমাকে স্বাগতম। তোমার নাম কী?
Empleado: Hola, mucho gusto. Me llamo Surya.
🗣️ ওলা, মুচো গুস্তো। মে ইয়ামো সূর্য।
📝 কর্মচারী: হ্যালো, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগল। আমার নাম সূর্য।
Jefe: Mucho gusto, Surya. Este es tu escritorio. ¿Estás listo?
🗣️ মুচো গুস্তো, সূর্য। এস্তে এস তু এসক্রিতোরিও। এস্তাস লিস্তো?
📝 বস/ম্যানেজার: তোমার সাথে দেখা করেও ভালো লাগল, সূর্য। এটি তোমার ডেস্ক/টেবিল। তুমি কি প্রস্তুত?
Empleado: Sí, estoy listo para empezar. Muchas gracias.
🗣️ সি, এস্তোই লিস্তো পারা এমপেসার। মুচাস গ্রাসিয়াস।
📝 কর্মচারী: হ্যাঁ, আমি কাজ শুরু করার জন্য একদম প্রস্তুত। আপনাকে অনেক ধন্যবাদ।
Persona A: Disculpe, ¿dónde está el hotel más cercano?
🗣️ দিসকুলপে, দনদে এস্তা এল ওতেল মাস সেরকানো?
📝 ব্যক্তি ১: মাফ করবেন, সবচেয়ে কাছের হোটেলটি কোথায়?
Persona B: Hola. Está todo recto, a dos calles de aquí.
🗣️ ওলা। এস্তা তোদো রেক্তো, আ দোস কাইয়েস দে আকি।
📝 ব্যক্তি ২: হ্যালো। এটি একদম সোজা গিয়ে, এখান থেকে দুটি রাস্তা পরেই আছে।
Persona A: ¿Está lejos para ir a pie?
🗣️ এস্তা লেখোস পারা ইর আ পিয়ে?
📝 ব্যক্তি ১: পায়ে হেঁটে যাওয়ার জন্য কি এটা খুব দূরে?
Persona B: No, está muy cerca, a solo cinco minutos.
🗣️ নো, এস্তা মুই সেরকা, আ সোলো সিঙ্কো মিনুতোস।
📝 ব্যক্তি ২: না, এটি খুব কাছে, মাত্র পাঁচ মিনিটের পথ।
Dependiente: ¡Hola! Buenas tardes. ¿En qué puedo ayudarle?
🗣️ ওলা! বুয়েনাস তারদেস। এন কে পুয়েদো আইউদারলে?
📝 দোকানদার: হ্যালো! শুভ বিকেল। আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
Cliente: Hola. Estoy buscando una camisa negra. ¿Tiene?
🗣️ ওলা। এস্তোই বুসকান্দো উনা কামিসা নেগ্রা। তিয়েনেন?
📝 কাস্টমার: হ্যালো। আমি একটি কালো শার্ট খুঁজছি। আপনাদের কাছে কি আছে?
Dependiente: Sí, claro. ¿Qué talla usa?
🗣️ সি, ক্লারো। কে তাইয়া উসা?
📝 দোকানদার: হ্যাঁ, অবশ্যই। আপনি কোন সাইজ পরেন? *(Talla মানে সাইজ)*
Cliente: Uso la talla M. ¿Puedo probármela?
🗣️ উসো লা তাইয়া এম। পুয়েদো প্রোবারমেলা?
📝 কাস্টমার: আমি মিডিয়াম (M) সাইজ পরি। আমি কি এটা ট্রায়াল দিয়ে দেখতে পারি?
Dependiente: Sí, los probadores están al fondo. ¿Cómo le queda?
🗣️ সি, লোস প্রোবাদোরেস এস্তান আল ফনদো। কোমো লে কেদা?
📝 দোকানদার: হ্যাঁ, ট্রায়াল রুমগুলো একদম শেষ মাথায়। কেমন ফিট হলো?
Cliente: Me queda muy bien. Me la llevo. ¿Puedo pagar con tarjeta?
🗣️ মে কেদা মুই বিয়েন। মে লা ইয়েবো। পুয়েদো পাগার কোন তারহেতা?
📝 কাস্টমার: খুব সুন্দর ফিট হয়েছে। আমি এটা নেব। আমি কি কার্ডে পে করতে পারি?
Dependiente: Sí, aceptamos tarjeta y efectivo. Gracias por su compra.
🗣️ সি, আসেপ্তামোস তারহেতা ই এফেকতিবো। গ্রাসিয়াস পর সু কোমপ্রাহ।
📝 দোকানদার: হ্যাঁ, আমরা কার্ড এবং ক্যাশ দুটোই নিই। কেনাকাটার জন্য ধন্যবাদ।
Oficial: Buenas tardes. Su pasaporte, por favor.
🗣️ বুয়েনাস তারদেস। সু পাসাপোর্তে, পর ফাবোর।
📝 অফিসার: শুভ বিকেল। আপনার পাসপোর্টটি দিন, দয়া করে।
Pasajero: Hola. Aquí tiene mi pasaporte y mi visado.
🗣️ ওলা। আকি তিয়েনে মি পাসাপোর্তে ই মি বিসাদো।
📝 যাত্রী: হ্যালো। এই নিন আমার পাসপোর্ট এবং ভিসা।
Oficial: ¿Cuál es el motivo de su viaje?
🗣️ কুয়াল এস এল মোতিবো দে সু বিয়াহে?
📝 অফিসার: আপনার ভ্রমণের উদ্দেশ্য কী?
Pasajero: Vengo de vacaciones por dos semanas.
🗣️ বেঙ্গো দে বাকাসিওনেস পর দোস সেমানাস.
📝 যাত্রী: আমি দুই সপ্তাহের জন্য ছুটিতে বেড়াতে এসেছি।
Oficial: ¿Dónde se va a quedar?
🗣️ দনদে সে বা আ কেদার?
📝 অফিসার: আপনি কোথায় থাকবেন?
Pasajero: Me quedaré en un hotel en el centro de la ciudad.
🗣️ মে কেদারে এন উন ওতেল এন এল সেনত্রো দে লা সিউদাদ।
📝 যাত্রী: আমি শহরের কেন্দ্রের একটি হোটেলে থাকব।
Oficial: Perfecto. Todo está en orden. ¡Buen viaje!
🗣️ পেরফেকতো। তোদো এস্তা এন ওরদেন। বুয়েন বিয়াহে!
📝 অফিসার: চমৎকার। সবকিছু ঠিকঠাক আছে। শুভ ভ্রমণ!
Carlos: Hola amigo, ¿qué haces en tu tiempo libre?
🗣️ ওলা আমিগো, কে আসেস এন তু তিয়েম্পো লিব্রে?
📝 কার্লোস: হ্যালো বন্ধু, তুমি তোমার অবসর সময়ে কী করো?
Mateo: Me encanta ver películas antiguas y leer libros. ¿Y a ti?
🗣️ মে এনকান্তা বের পেলিাকুলাস আন্তিগুয়াস ই লেয়ের লিব্রোস। ই আ তি?
📝 মাতেও: আমি পুরনো সিনেমা দেখতে এবং বই পড়তে খুব ভালোবাসি। আর তুমি?
Carlos: ¡Qué bien! A mí me gusta mucho el fútbol y la música.
🗣️ কে বিয়েন! আ মি মে গুস্তো মুচো এল ফুতবোল ই লা মুসিকা।
📝 কার্লোস: বাহ্ দারুণ! আমি ফুটবল আর মিউজিক খুব পছন্দ করি।
Mateo: ¿Cuál es tu película favorita?
🗣️ কুয়াল এস তু পেলিাকুলা ফাবোরিতা?
📝 মাতেও: তোমার প্রিয় সিনেমা কোনটি?
Carlos: Mi película favorita es Titanic. Es una historia hermosa. ¿La conoces?
🗣️ মি পেলিাকুলা ফাবোরিতা এস টাইটানিক। এস উনা ইস্তোরিয়া এরমোসা। লা কোনোসেস?
📝 কার্লোস: আমার প্রিয় সিনেমা হলো টাইটানিক। এটা খুব সুন্দর একটা গল্প। তুমি কি এটা দেখেছ? *(Hermosa মানে সুন্দর)*
Mateo: ¡Sí! Es un clásico. La he visto muchas veces. Es increíble.
🗣️ সি! এস উন ক্লাসিকো। লা এ বিস্তো মুচাস বেসেস। এস ইনক্রেইব্লে।
📝 মাতেও: হ্যাঁ! এটা একটা ক্লাসিক সিনেমা। আমি অনেকবার দেখেছি। এটা সত্যিই অসাধারণ।
Empleado: Buenos días. ¿En qué puedo ayudarle hoy?
🗣️ বুয়েনোস দিয়াস। এন কে পুয়েদো আইউদারলে ওই?
📝 ব্যাংক কর্মী: শুভ সকাল। আজ আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?
Cliente: Hola, buenos días. Quiero abrir una cuenta bancaria, por favor.
🗣️ ওলা, বুয়েনোস দিয়াস। কিয়েরো আবরির উনা কুয়েন্তা বাঙ্কারিয়া, পর ফাবোর।
📝 কাস্টমার: হ্যালো, শুভ সকাল। আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, দয়া করে।
Empleado: Muy bien. ¿Tiene su pasaporte y un comprobante de domicilio?
🗣️ মুই বিয়েন। তিয়েনে সু পাসাপোর্তে ই উন কোমপ্রোবান্তে দে দোমিশিলিও?
📝 ব্যাংক কর্মী: খুব ভালো। আপনার কাছে কি আপনার পাসপোর্ট এবং বর্তমান ঠিকানার প্রমাণপত্র আছে?
Cliente: Sí, aquí tengo todos los documentos. ¿Cuánto es el depósito mínimo?
🗣️ সি, আকি তেঙ্গো তোদোস লোস দোকুমেনতোস। কুয়ান্তো এস এল দেপোশিতো মিনিমো?
📝 কাস্টমার: হ্যাঁ, এই যে আমার কাছে সব ডকুমেন্টস আছে। সর্বনিম্ন কত টাকা জমা দিতে হবে?
Empleado: No hay depósito mínimo para esta cuenta. Firme aquí, por favor.
🗣️ নো আই দেপোশিতো মিনিমো পারা এস্তা কুয়েন্তা। ফিরমে আকি, পর ফাবোর।
📝 ব্যাংক কর্মী: এই অ্যাকাউন্টের জন্য কোনো সর্বনিম্ন জমার প্রয়োজন নেই। দয়া করে এখানে একটা সই করুন।
Doctor: Hola. Cuénteme, ¿qué le pasa? ¿Cómo se siente?
🗣️ ওলা। কুয়েন্তেমে, কে লে পাসা? কোমো সে সিয়েন্তে?
📝 ডাক্তার: হ্যালো। বলুন, কী হয়েছে আপনার? কেমন বোধ করছেন?
Paciente: Hola doctor. No me siento bien. Me duele mucho el estómago y tengo fiebre.
🗣️ ওলা দোক্তোর। নো মে সিয়েন্তো বিয়েন। মে দুয়েলে মুচো এল এস্তোমাগো ই তেঙ্গো ফিয়েব্রে।
📝 রোগী: হ্যালো ডাক্তারবাবু। আমি ভালো বোধ করছি না। আমার পেটে খুব ব্যথা করছে এবং আমার জ্বর এসেছে।
Doctor: ¿Desde cuándo tiene estos síntomas?
🗣️ কুয়াল এস দেসদে কুয়ান্দো তিয়েনে এস্তোস সিন্তোমাস?
📝 ডাক্তার: কতদিন ধরে আপনার এই উপসর্গগুলো বা লক্ষণগুলো দেখা যাচ্ছে?
Paciente: Desde ayer por la noche después de la cena.
🗣️ দেসদে আয়ের পর লা নোচে দেসপুয়েস দে লা সেনা।
📝 রোগী: গতকাল রাতে রাতের খাবার খাওয়ার পর থেকে এটা হচ্ছে।
Doctor: Entiendo. Voy a recetarle una medicina. Tome una pastilla cada ocho horas.
🗣️ এনতিয়েন্দো। বোই আ রেসেতারলে উনা মেদিসিনা। তোমে উনা পাস্তিয়া কাদা ওচো ওরাস।
📝 ডাক্তার: বুঝতে পেরেছি। আমি আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। প্রতি আট ঘণ্টা পর পর একটি করে ট্যাবলেট খাবেন।
Recepcionista: ¡Hola! Bienvenido al hotel. ¿Tiene una reserva?
🗣️ ওলা! বিয়েনবেনিদো আল ওতেল। তিয়েনে উна রেসেরবা?
📝 রিসিভশনিস্ট: হ্যালো! আমাদের হোটেলে স্বাগতম। আপনার কি কোনো বুকিং করা আছে?
Huésped: Hola. No, no tengo reserva. ¿Tiene una habitación libre para dos personas?
🗣️ ওলা। নো, নো তেঙ্গো রেসেরবা। তিয়েনে উনা আবিতাসিওন লিব্রে পারা দос পারসোনাস?
📝 অতিথি: হ্যালো। না, আমার কোনো বুকিং নেই। আপনাদের কি দুজনের জন্য কোনো রুম খালি আছে? *(Habitación মানে রুম)*
Recepcionista: Sí, tenemos una habitación doble con vistas a la calle. ¿Cuántas noches se quedan?
🗣️ সি, তেনেমোস উনা আবিতাসিওন দোব্লে কোন বিস্তাস আ লা কাইয়ে। কুয়ান্তাস নোচেস সে কেদান?
📝 রিসিভশনিস্ট: হ্যাঁ, আমাদের একটি ডাবল রুম খালি আছে যেখান থেকে বাইরের রাস্তা দেখা যায়। আপনারা কত রাতের জন্য থাকবেন?
Huésped: Nos quedaremos por tres noches. ¿Está incluido el desayuno?
🗣️ নোস কেদারেমোস পর ত্রেস নোচেস। ¿এস্তা ইনক্লুইদো এল দেসাইউনো?
📝 অতিথি: আমরা তিন রাত থাকব। সকালের ব্রেকফাস্ট বা নাস্তা কি এর সাথে ফ্রি/যুক্ত আছে?
Recepcionista: Sí, el desayuno es gratis de siete a diez de la mañana. Aquí tiene su llave, es el piso dos.
🗣️ সি, এল দেসাইউনো এস গ্রাতিস দে সিয়িতে আ দিয়্যেষ দে লা মানিয়ানা। আকি তিয়েনে সু ইয়াবে, এস এল পিসো দোস।
📝 রিসিভশনিস্ট: হ্যাঁ, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত নাস্তা একদম ফ্রি। এই নিন আপনার চাবি, রুমটি দুই তলায়।
Pasajero: ¡Hola! Buenas tardes. ¿Está libre?
🗣️ ওলা! বুয়েনাস তারদেস। এস্তা লিব্রে?
📝 যাত্রী: হ্যালো! শুভ বিকেল। আপনি কি খালি আছেন?
Taxista: Sí, suba por favor. ¿Adónde va?
🗣️ সি, সুবা পর ফাবোর। আদনদে বা?
📝 ড্রাইভার: হ্যাঁ, উঠুন দয়াকরে। আপনি কোথায় যাবেন?
Pasajero: Voy al centro comercial. ¿Cuánto tiempo se tarda en llegar?
🗣️ বোই আল সেনত্রো কোমেরসিয়াল। কুয়ান্তো তিয়েম্পো সে তারদা এন ইয়েগার?
📝 যাত্রী: আমি শপিং মলে যাব। পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? *(Llegar মানে পৌঁছানো)*
Taxista: Hay un poco de tráfico, tardaremos unos quince minutos.
🗣️ আই উন পকো দে ত্রাফিকো, তারদারেমোস উনোস কিনসে মিনুতোস।
📝 ড্রাইভার: রাস্তায় একটু জ্যাম আছে, আমাদের আনুমানিক পনেরো মিনিট লাগবে।
Pasajero: De acuerdo. Déjeme aquí, por favor. ¿Cuánto le debo?
🗣️ দে আকুয়ের্দো। দেহিমে আকি, পর ফাবোর। কুয়ান্তো লে দেবো?
📝 যাত্রী: ঠিক আছে। আমাকে এখানেই নামিয়ে দিন, দয়া করে। কত ভাড়া হয়েছে? *(Debo মানে ঋণী বা ভাড়া কত)*
Cliente: Disculpe, ¿dónde puedo encontrar el aceite de oliva?
🗣️ দিসকুলপে, দনদে পুয়েদো এনকোনত্রার এল আসেইতে দে ওলিবা?
📝 কাস্টমার: মাফ করবেন, আমি অলিভ অয়েল (জলপাই তেল) কোথায় পেতে পারি?
Empleado: Hola. Está en el pasillo cuatro, al lado de la salsa de tomate.
🗣️ ওলা। এস্তা এন এল পাসিও কুয়াত্রো, আল লাদো দে লা সালসা দে তোমায়তে।
📝 কর্মী: হ্যালো। এটি চার নম্বর গলিতে (Aisle) আছে, টমেটো সসের ঠিক পাশেই। *(Pasillo মানে গলি)*
Cliente: Muchas gracias. ¿Y las frutas están frescas hoy?
🗣️ মুচাস গ্রাসিয়াস। ই লাস ফ্রুতাস এস্তান ফ্রেসকাস ওই?
📝 কাস্টমার: অনেক ধন্যবাদ। আর ফলগুলো কি আজকে তাজা?
Empleado: Sí, llegaron esta mañana. Están al principio de la tienda.
🗣️ সি, ইয়েগারোন এস্তা মানিয়ানা। এস্তান আল প্রিনসিপিও দে লা তিয়েন্দা।
📝 কর্মী: হ্যাঁ, আজ সকালেই এসেছে। এগুলো দোকানের একদম শুরুতেই পেয়ে যাবেন। *(Tienda মানে দোকান)*
Sofía: ¡Hola! ¿Eres nuevo en este curso de español?
🗣️ ওলা! এরেস নুয়েবো এন এস্তে কুরসো দে এস্পানিওল?
📝 সোফিয়া: হ্যালো! তুমি কি এই স্প্যানিশ কোর্সে নতুন?
Diego: Sí, hoy es mi primer día. Estoy un poco nervioso.
🗣️ সি, ওই এস মি প্রিমের দিয়া. এস্তোই উন পকো নেরবিওসো।
📝 দিয়েগো: হ্যাঁ, আজ আমার প্রথম দিন। আমি একটু নার্ভাস বা ইতস্তত বোধ করছি।
Sofía: No te preocupes, la profesora es muy amable. Me llamo Sofía.
🗣️ নো তে প্রেওকুপেস, লা প্রোফেসোরা এস মুই আমাব্লে। মে ইয়ামো সোফিয়া।
📝 সোফিয়া: চিন্তা কোরো না, শিক্ষিকা খুবই দয়ালু ও ভালো। আমার নাম সোফিয়া।
Diego: Mucho gusto, Sofía. Yo soy Diego. ¿Es difícil aprender?
🗣️ মুচো গুস্তো, সোফিয়া। ইও সোই দিয়েগো। ¿এস দিফিসিল আপ্রেন্দেরও?
📝 দিয়েগো: তোমার সাথে দেখা করে ভালো লাগল সোফিয়া। আমি দিয়েগো। ভাষাটা শেখা কি খুব কঠিন? *(Aprender মানে শেখা)*
Sofía: Al principio cuesta un poco, pero con práctica es muy divertido. ¡Vamos a entrar!
🗣️ আল প্রিনসিপিও কুয়েস্তা উন পকো, পেরো কোন প্রাক্তিকা এস মুই দিবেরতিদো। ¡ব্যামোস আ এনত্রার!
📝 সোফিয়া: শুরুতে একটু কষ্ট হয়, কিন্তু প্র্যাকটিস করলে এটা খুবই মজার। চলো, ক্লাসে ঢোকা যাক!
Lucas: ¿Aló? ¿Hola, Mateo? ¿Qué haces este fin de semana?
🗣️ আলো? ওলা, মাতেও? কে আসেস এস্তে ফিন দে সেমানা?
📝 লুকাস: হ্যালো? মাতেও বলছ? এই উইকেন্ডে (সপ্তাহান্তে) তুমি কী করছ?
Mateo: ¡Hola Lucas! No tengo planes. Estoy libre. ¿Por qué?
🗣️ ওলা লুকাস! নো তেঙ্গো প্লানেস. এস্তোই লিব্রে. পর কে?
📝 মাতেও: হ্যালো লুকাস! কোনো প্ল্যান নেই। আমি ফ্রি আছি। কেন বলো তো?
Lucas: ¿Quieres ir al cine el sábado por la tarde? Hay una película buena.
🗣️ কিয়েরেস ইর আল সিনে এল সাবাদো পর লা তারদে? আই উনা পেলিাকুলা বুয়েনা।
📝 লুকাস: তুমি কি শনিবার বিকেলে সিনেমা দেখতে যেতে চাও? একটা ভালো সিনেমা এসেছে।
Mateo: ¡Me parece una gran idea! ¿A qué hora quedamos?
🗣️ মে পারেসে উনা গ্রান ইদেয়া! ¿আ কে ওরা কেদামোস?
📝 মাতেও: দারুণ বুদ্ধি! আমরা কয়টায় দেখা করব?
Lucas: A las cinco de la tarde frente al cine. ¿Está bien?
🗣️ আ লাস সিঙ্কো দে লা মানিয়ানা ফ্রেন্তে আল সিনে. ¿এস্তা বিয়েন?
📝 লুকাস: বিকেল পাঁচটায় সিনেমা হলের সামনে। ঠিক আছে তো?
Mateo: Perfecto. Nos vemos el sábado entonces. ¡Adiós!
🗣️ পেরফেকতো। নোস বেমোস এল সাবাদো এনতোনসেস। ¡আদিওস!
📝 মাতেও: একদম পারফেক্ট। তাহলে শনিবারে দেখা হচ্ছে। বিদায়!
Cliente: Hola, buenas tardes. Busco un libro para aprender español básico.
🗣️ ওলা, বুয়েনাস তারদেস। বুসকো উন লিব্রো পারা আপ্রেন্দের এস্পানিওল বাসিকো।
📝 কাস্টমার: হ্যালো, শুভ বিকেল। আমি বেসিক স্প্যানিশ শেখার একটি বই খুঁজছি।
Librero: Hola. Sí, tenemos varios. Este con ejemplos en imágenes es muy popular.
🗣️ ওলা। সি, তেনেমোস বারিওস। এস্তে কোন এহেমপ্লোস এন ইমাহেনেস এস মুই পোপুলার।
📝 দোকানদার: হ্যাল। হ্যাঁ, আমাদের কাছে কয়েকটি আছে। ছবিসহ উদাহরণের এই বইটা খুব পপুলার বা জনপ্রিয়। *(Ejemplos মানে উদাহরণ)*
Cliente: Se ve muy bien y fácil de entender. ¿Viene con audio?
🗣️ সে বে মুই বিয়েন ই ফাসিল দে এনতেন্দের। ¿বিয়েনে কোন আউদিও?
📝 কাস্টমার: এটা দেখতে খুব সুন্দর আর বোঝাও সহজ। এটার সাথে কি কোনো অডিও আছে? *(Fácil মানে সহজ)*
Librero: Sí, tiene un código QR detrás para escuchar las pronunciaciones.
🗣️ সি, তিয়েনে উন কোদিগো কিউআর দেত্রাস পারা এস্তুচার লাস প্রোনিউনসিআসিওনেস।
📝 দোকানদার: হ্যাঁ, উচ্চারণগুলো শোনার জন্য পেছনে একটি কিউআর কোড দেওয়া আছে।
Elena: ¡Qué día tan hermoso hace hoy! El sol está perfecto.
🗣️ কে দিয়া তান এরমোসো আসে ওই! এল সল এস্তা পেরফেকতো।
📝 এলেনা: আজ কত সুন্দর একটা দিন! রোদটা একদম পারফেক্ট।
Alejandro: Sí, es verdad. Es un día maravilloso para caminar en el parque.
🗣️ সি, এস বেরদাদ. এস উন দিয়া মারাবিইয়োসো পারা কামিনার এন এল পার্কে।
📝 আলেহান্দ্রো: হ্যাঁ, সত্যি। পার্কে হাঁটার জন্য এটি একটি চমৎকার দিন। *(Maravilloso মানে চমৎকার)*
Elena: ¿Viene aquí a menudo?
🗣️ ¿বিয়েনে আকি আ মেনুদো?
📝 এলেনা: আপনি কি এখানে প্রায়ই আসেন? *(A menudo মানে প্রায়ই/প্রায় সময়)*
Alejandro: Sí, vengo casi todos los fines de semana. Me relaja mucho.
🗣️ সি, বেঙ্গো কাসি তোদোস লোস ফিনেস দে সেমানা. মে রেলাহা মুচো।
📝 আলেহান্দ্রো: হ্যাঁ, আমি প্রায় প্রতি উইকেন্ডেই আসি। এটা আমাকে খুব শান্তি দেয় বা রিল্যাক্স করে।